বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Thursday, November 3, 2016

কম্পিউটারের যে মৌলিক বিষয়গুলো চাকরির জন্য জানা প্রয়োজন

কম্পিউটারের যে মৌলিক বিষয়গুলো চাকরির জন্য জানা প্রয়োজন
বেশির ভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। কারণ আগামীর বিশ্ব ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। 

 বিশ্বায়নের যুগে যুগে এসে তাই কম্পিউটারের ‘অ আ ক খ’ না জানলে চাকরি পেলেও তাতে কত দিন টিকে থাকতে পারবেন, তা বলা মুশকিল।

Sunday, October 16, 2016

খুব সহজে ইংরেজি দক্ষতা কিভাবে বাড়াবেন?

খুব সহজে ইংরেজি দক্ষতা কিভাবে বাড়াবেন?

     
ইংরেজী আন্তর্জাতিক ভাষা হিসাবে এর গুরুত্ব অনেক। ভাল ইংরেজী জানা ছাড়া ব্লগিং / ফ্রীল্যান্সিং যাই বলুন না কেন, আপনার কাঙ্খিত সাফল্য পাবেন না। তাই ইংরেজীতে দখল  থাকা আবশ্যক। ধরুন আপনি ব্লগিং করবেন, তাহলে ভাল আর্টিকেল এর জন্য ইংরেজীতে দখল থাকা জরুরী। এছাড়াও যদি ফ্রীল্যান্সিং করেন তাহলেতো কথাই নেই, বায়ারের সংগে যোগাযোগ ইংরেজী ছাড়া অচল। ইংরেজীতে দুর্বলতার কারনে অনেক ফ্রীল্যান্সার কাঙ্খিত সাফল্য পাচ্ছেন না।

Sunday, October 2, 2016

কম্পিউটারজনিত চক্ষু সমস্যা

কম্পিউটারজনিত চক্ষু সমস্যা

যারা দীর্ঘ সময় কম্পিউটার মনিটরে কাজ করেন, তারা বিভিন্ন চক্ষু সমস্যায় ভোগেন। কম্পিউটার ব্যবহারকারীরা যে দৃষ্টি সমস্যা ও অন্যান্য চক্ষু সমস্যায় ভোগেন সেগুলোকে একত্রে কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। 

 কম্পিউটারজনিত চক্ষু সমস্যাগুলো হলো:

দৃষ্টি স্বল্পতা, চোখ জ্বালা-পোড়া করা, চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা ও চোখে আলো অসহ্য লাগা। কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই বিভিন্ন চক্ষু সমস্যায় ভোগেন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে শতকরা ২৫ থেকে ৯৩ ভাগ বিভিন্ন চক্ষু সমস্যায় ভোগেন।


কম্পিউটার ব্যবহারকারীরা বিভিন্ন কারণে চক্ষু সমস্যায় ভোগেন। দৃষ্টি স্বল্পতা থাকলে অনেকক্ষণ চক্ষু ব্যবহারে চোখের মাংসপেশী অবসাদগ্রস্ত হয়ে পড়ে। যারা কাছে কম দেখেন তাদের একমোডেশন বেশী করতে হয়। এতে চোখের মাংসপেশী সংকুচিত হয় এবং মাংসপেশীর উপর বেশী চাপ পড়ে। ফলে চোখ ও মাথা ব্যথা করে। চোখের পলকের মাধ্যমে চোখের পানি চোখের উপরিভাগে কর্ণিয়া ও কনজাংটিভাতে ছড়িয়ে পড়ে। 

Wednesday, August 10, 2016

ছবি সম্পাদনার নতুন অ্যাপ ‘প্রিজমা’

ছবি সম্পাদনার নতুন অ্যাপ ‘প্রিজমা’

কয়েক মাস আগে ২৫ বছর বয়সী আলেক্সি মসিনকভের মাথায় একটি অ্যাপ তৈরির ধারণা আসে, যাতে একবার স্পর্শেই ছবিকে স্টাইলিশ করে তোলা যায়। আলেক্সি তার অ্যাপটিতে অন্যান্য ফটো সম্পাদনার অ্যাপের মতো না করে ডিপ লার্নিং নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মূল ছবি থেকে পৃথক আরেকটি
ছবি বানিয়ে দেয়ার প্রযুক্তি উদ্ভাবন করেন। ওপেন সোর্স কোড ব্যবহার করে মসিনকভ ও তার সহকর্মীরা মিলে এই অ্যাপটি তৈরি করেন। 

এতে সেকেন্ডের মধ্যেই একটি ছবিকে আর্টওয়ার্ক হিসেবে ফুটিয়ে তুলতে পারে। আর তাই বসে না থেকে আলেক্সি উদ্ভাবন করেন হালের জনপ্রিয় অ্যাপ  প্রিজমা। 

Friday, March 25, 2016

স্বাধীনতা দিবসে গুগলের উপহার লাল সবুজে গুগল ডুডল


স্বাধীনতা দিবসে গুগলের উপহার লাল সবুজে গুগল ডুডল


বছরেরর বিভিন্ন দিনে গুগল দেশের বিভিন্ন দেশের মহান ব্যক্তি , কোন জরুরী ঘটনা চির স্বরনীয় রাখার জন্য গুগল তার সার্চ ডুডলকে  ঐ আঙ্গিকে সাজায়। আর এই  ডুডলে ক্লিক করলেই সার্চ সম্পর্কিত বিভিন্ন তথ্য আসে।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে লাল-সবুজ ধারণ করেছে গুগল ডুডল। 

Friday, January 22, 2016

সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে মাথায় রাখুন ৭টি বিষয়

সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে মাথায় রাখুন ৭টি বিষয়

নতুন ফোনের পিছনে এই মুহূর্তে একগাদা টাকা খরচ না-করে সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? বা, কারও কাছ থেকে খুব সস্তায় স্মার্টফোন পাচ্ছেন বলে আগেপিছে না-ভেবেই কেনার বিষয়ে মনস্থির করে ফেলেছেন? তা আপনি কিনতেই পারেন। কিন্তু তাড়াহুড়া করবেন না। কেনার আগে একটু বাজিয়ে নিন। মানে, মাথায় রাখুন সাতটি বিষয়। এতে লাভ আপনারই।

১. ফোনের বিল চেয়ে নিন

ফোন যখন কিনছেন, তখন তো অ্যাকসেসরিজ কী আছে তা চাইবেনই। কিন্তু সেই আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে ফোন কেনার বিল ও বক্সটি চেয়ে নিতে ভুলবেন না। ফোনটি চোরাই কি না, শুধু সে বিষয়ে নিশ্চিত হতেই যে আপনি বিল চাইবেন তা কিন্তু নয়। ইচ্ছে করলে আপনি যাতে ফের বেচতে পারেন তার জন্যই বিল ও বক্সটি চেয়ে নেবেন। বিল থাকলে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনি স্মার্টফোনটি বদলে নিতে পারবেন। আর ফোনটি চোরাই কি না, সেই ভেরিফিকেশনের জন্য IMEI নাম্বার জানাটা জরুরি। ফোনের বক্স থাকলে, আপনি IMEI নাম্বার পেয়ে যাবেন। আর ফোনের অ্যাকসেসরিজ যদি সব আসল না হয়, সে ক্ষেত্রে দামদর করতে আপনার সুবিধা হয়।

২. জিবি র‌্যাম চাই

আপনার স্মার্টফোনের দাম ১০ হাজার টাকার কম হলেও ২জিবি র‌্যাম থাকার কথা। সুতারাং কেনার আগে ভালো করে দেখে নেবেন দুই জিবি র‌্যাম পাচ্ছেন কি না। যদি দেখেন এক জিবি র‌্যাম তাহলে দাম ৫ থেকে ৬ হাজারের বেশি কখনোই নয়। সেই মতাবেক দামদস্তুর করে নিন। সেই সঙ্গে প্রসেসরও ভালো করে দেখে নেবেন।

৩. চোরাই ফোন নয় তো?

সেকেন্ড-হ্যান্ড ফোন কেনার আগে এই প্রশ্নটা মাথায় রাখবেন। সরল বিশ্বাসে কিছু কিনে বসবেন না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, চোরাই স্মার্টফোন তড়িঘড়ি বেচে দেওয়ার ধান্দায় থাকেন বিক্রেতা। তাই স্মার্টফোনের বক্সটি চেয়ে নিন। যদি কোনও কারণে না-থাকে, '*#06#' ডায়াল করে ফোনের IMEI নাম্বার চেক করুন। IMEIdetective.com এর মতো ওয়েবসাইটেরও সাহায্য নিতে পারেন।

৪. নিজে হাতে হার্ডওয়্যার দেখে নিন

কিছুই না, ল্যাপটপ ও ইউএসবি কেবল থাকলে, নিজেই পরীক্ষা করে নিতে পারেন। স্মার্টফোনটি ল্যাপটপে কানেক্ট করে দেখুন ঠিকঠাক চার্জ হচ্ছে কি না। ডাটা ট্রান্সফার করা যাচ্ছে কি না, সেটিও দেখে নিন। সিমকার্ড লাগিয়ে নেটওয়ার্ক ঠিক আছে কি না, সেটিও দেখে নিন।

৫. টাকা দিন PayPal-এর মাধ্যমে

স্মার্টফোন কেনার টাকা দিন PayPal-এর মাধ্যমে। eBay-এর মতো ওয়েবসাইটে এই সুবিধা পাবেন। কোনও কারণে আপনার যদি মনে হয়, স্মার্টফোনটি ফেরত দেবেন, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া সহজ হবে।

৬. পারলে ফেসবুক থেকে কিনুন

কেনাকাটার জন্য একটা আদর্শ জায়গা ফেসবুক। বিক্রেতার প্রোফাইলটাও দেখে নিতে পারবেন। যে গ্রুপে কেনাবেচার বিজ্ঞাপন দেখছেন, তাদের ক্রিয়াকলাপ সম্পর্কেও অবগত থাকতে পারবেন।

৭. ওয়ারেন্টি দেখে নিন

স্মার্টফোন কেনার পরপরই অনেকেই তাঁদের হ্যান্ডসেট আপগ্রেড করে নেন। অনেক সময় সেটা এক মাসের মধ্যেই। দেখে নিন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে কি না।

সূত্র: কালের কণ্ঠ অনলাইন /এই সময়